
পরনে পাঞ্জাবি, চোখে মোটা ফ্রেমের চশমা পরা এই ছেলেটিকে আজ চেনার উপায় আছে? ১৯৮৬ সালের খবরের কাগজের পাতায় যাঁর গান শুনে মুগ্ধ হয়েছিলেন শ্রোতারা, গিটার হাতে মঞ্চ কাঁপানো সেই মানুষটিই আজ বাংলা রক সংগীতের আইকন।
সাদাকালো ছবিতে দেখা যাচ্ছে মায়ের কোলে ছোট্ট গায়ক। সংগীতের হাতেখড়ি তাঁর বাবা-মায়ের কাছেই। ছোটবেলায় আকাশবাণী ও দূরদর্শনে গান গাইতেন তিনি। তার বিখ্যাত ব্যান্ডের প্রথম অ্যালবামটি বাংলা ব্যান্ড মিউজিকের সংজ্ঞাই বদলে দেয়।
এবাত্র নিশ্চয়ই বুঝতে পারছেন কে এই রকস্টার? ইনি হলেন ফসিলসের রূপম ইসলাম। হ্যাঁ, চশমা পরা সেই কিশোরই আজ আমাদের নীল রঙে মিশে যাওয়া ধ্রুবতারা। ‘একলা ঘর’, ‘হাসনুহানা’, ‘নেক্সট জেন’ -মত গানগুলো আজ যুবসমাজের মুখে মুখে।
তার গাওয়া গানগুলোর মাধ্যমে রূপম হয়ে উঠলেন কয়েক প্রজন্মের ‘ইউথ আইকন’। তাঁর কনসার্ট মানেই হাজারে হাজারে ভক্তের সমাগম এবং ‘রূপম ইসলাম’ নামের চিৎকার।

